আসল স্বর্ণমুদ্রা দেখিয়ে নকল 95 টি স্বর্ণমুদ্রা বিক্রি
দি নিউজ লায়ন; আসল স্বর্ণমুদ্রা দেখিয়ে নকল 95 টি স্বর্ণমুদ্রা বিক্রি করে 12 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার রানাঘাট পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের বড় বাজারের। অভিযোগ , রানাঘাট এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শংকর অধিকারীর সঙ্গে গত এক মাস আগে গোপাল সরদার নামে এক যুবকের আলাপ হয়।
ওর বাড়ী বীরভূম জেলার লাভপুর। আলাপ হওয়ার কিছুদিনের মধ্যেই ওই যুবক একটি স্বর্ণমুদ্রা বিক্রির জন্য নিয়ে তার কাছে আসে। প্রথমে নিতে অস্বীকার করলেও, কয়েকদিন ধরে ফোনে বলার পর বাধ্য হয়ে সেই মুদ্রাটি কিনে নেন। এবং সেই মুদ্রাটি আসল বুঝতে পারেন সোনার দোকানে গিয়ে। পরবর্তীতে গোপাল নামের ওই যুবক শঙ্কর অধিকারীর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করে আরো ৯৫ টি স্বর্ণমুদ্রা বিক্রির কথা জানান।
ওই যুবকের কথায় প্ররোচিত হয়ে গত ৬ জুলাই বেলা বারোটা নাগাদ বড় বাজারের বাড়িতে গোপাল সর্দার এবং তার সঙ্গে শ্যাম মুর্মু নামে আর এক ব্যক্তিকে নিয়ে আসেন। এরপর ওই 95 টি স্বর্ণমুদ্রা 12 লক্ষ টাকায় বিক্রি করে ওই বাড়ি থেকে জেরক্স করার অছিলায় বেরিয়ে যান। এরপর সোনার দোকানে গিয়ে শংকর অধিকারী জানতে পারেন 95 টি স্বর্ণমুদ্রা নকল। তারপর থেকে ফোন করা হলে গোপাল সরদারের কোন সুইচ অফ শোনায়। 12 লক্ষ টাকা প্রতারিত হওয়ায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ করেন শংকর অধিকারী।

Post a Comment